ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মার্কেটে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী লেনে এই অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।

এতে মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ। পরে পুলিশের আশ্বাসে ৪০ মিনিট মহাসড়কে অবস্থানের পর সোয়া ৪টায় অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।
মিছিল চলাকালে ব্যবসায়ীরা “বিদ্যুৎ চাই”, “বিদ্যুৎ চাই, ব্যবসায়ী বাঁচাও”সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, গত ৯ দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, বিগত দিনে যারা মার্কেট মালিক সমিতির কমিটিতে ছিলেন তারা দীর্ঘদিন ধরে মার্কেটের অর্থ লুটপাট করেছে। বর্তমানে মার্কেটের ৫২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সেই কারণে ডিপিডিসি মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিদ্যুৎ সংযোগ ছাড়া ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এই মার্কেটে ৩ হাজার দোকান রয়েছে। এসব দোকানে হাজার হাজার মানুষ জীবিকায় জড়িত। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করা হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

নারায়ণগঞ্জে মার্কেটে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:৩৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬