নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷ দাওয়াতি মাস উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে শহরের তল্লা এলাকায় জনসাধারণের মাঝে ওই কার্যক্রম চালানো হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখার সিনিয়র সহসভাপতি এইচএম মাহীন ইসলাম৷ সভাপতিত্ব করেন ইসলামি যুব আন্দোলন, বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার নাসিক ১১ নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার মাদবর৷
এসময় বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনসাধারণকে আহ্বান জানান৷ সেইসাথে দেশে ইসলামি হুকুমত কায়েমে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান করেন৷
প্রতিবেদক এর নাম 











