ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ইয়াবাসহ দুই সমন্বয়ক আটক

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী।
এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালনা করে যৌথ বাহিনী।
আটকরা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক৷ মো: জিদান হোসেন ও মো: ইকবাল হোসেন।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানা গেছে, খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মো. জিদান হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের হুমকি-ধমকিসহ বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিলেন।
হাসপাতালের ভেতরে ইয়াবা সেবনসহ বিক্রিও করতেন। এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী সেনাবাহিনীর কাছে অভিযোগ জানালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের অভ্যন্তর থেকে সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেনকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, জিদান হোসেন জেলা কমিটির সংগঠক ছিলেন।
এ বিষয়ে তার বিরুদ্ধে আমরাও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

নারায়ণগঞ্জে ইয়াবাসহ দুই সমন্বয়ক আটক

প্রকাশের সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫