ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নাটোর-৪ আসনের নির্বাচনী প্রচারণার দায়িত্ব পেয়েছেন বড়াইগ্রামের কৃতি সন্তান মোঃ হাফিজুর রহমান।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় উপস্থিতির কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

দায়িত্ব পাওয়ায় মোঃ হাফিজুর রহমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের প্রতি অর্পিত এই আস্থা তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে তিনি নাটোর-৪ এলাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীদের মধ্যে তার এই দায়িত্ব প্রাপ্তিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং এতে নাটোর-৪ আসনে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

প্রকাশের সময় : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬