ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিএনপি প্রার্থী মোঃ আব্দুল আজিজের গণসংযোগ

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ১০:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুরে জানাযার নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল আজিজ।

বুধবার সকালে জানাযার নামাজে অংশগ্রহণ শেষে স্থানীয় মসজিদ প্রাঙ্গণ থেকে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি গ্রামীণ জনপদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মেহনতী মানুষের খোঁজখবর নেন।

কৃষক, শ্রমজীবী, দোকানদার ও সাধারণ জনগণের সঙ্গে আলাপচারিতায় মোঃ আব্দুল আজিজ বলেন, “মানুষের দুঃখ-কষ্টের সঙ্গী হতে চাই। রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য।” তিনি আরও আশ্বস্ত করেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করবেন।

গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় এলাকাবাসী বিএনপির এ প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মোঃ আব্দুল আজিজ মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ের এ ধরনের গণসংযোগ কার্যক্রম আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জনসমর্থন আরও বাড়িয়ে তুলবে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

নাটোরে বিএনপি প্রার্থী মোঃ আব্দুল আজিজের গণসংযোগ

প্রকাশের সময় : ১০:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫