ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নব নির্মিত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

   প্রতিনিধি, খাগড়াছড়ি ||   নব নির্মিত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবন দ্রুত উদ্বোধনের কথা জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রবিবার (৯ মার্চ) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় রোগীরা চিকিৎসক সংকট ও জনবল ঘাটতির কারণে স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।   পরিদর্শনকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমনকে নতুন ভবনের নির্মাণকাজ তদারকি ও তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবনটি দ্রুত উদ্বোধনের মাধ্যমে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।   এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক প্রফেসর আবদুল লতিফ, জেলা পরিষদের সদস্য ও হর্টিকালচার বিভাগের আহ্বায়ক ধনেশ্বর ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা এবং দীঘিনালা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

নব নির্মিত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন পরিদর্শন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

প্রকাশের সময় : ০৯:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫