ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ বিজয়ী হলে সাতক্ষীরা-২ আসনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা—আব্দুর রউফ

  • মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শিবপুর ও ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজমুজ্জামান তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।” তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকই নারী ও যুব সমাজের ভবিষ্যৎ নিরাপদ করতে পারে। একটি বিশেষ মহল ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এসব অপপ্রচার থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।

আব্দুর রউফ বলেন, জনগণকে বোঝাতে না পারলে তারা বিভ্রান্ত থাকবে। আর এই বিভ্রান্তির সুযোগ নিয়েই একটি দল অর্থের মাধ্যমে ভোট কেনার অপচেষ্টা করছে। এসব ষড়যন্ত্র থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, “আমি এমপি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবো এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত সাতক্ষীরা-২ আসন গড়ে তুলবো।”

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পী, শিবপুর ইউনিয়নের ইউপি সদস্য কাজী আবু সুলতান তুষারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।” তারা আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোট দেওয়ার প্রকৃত সুযোগ পায়নি। এবার জনগণের সামনে সেই সুযোগ এসেছে। ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে জনগণের পক্ষে রাজনীতি বাস্তবায়ন করতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে।

জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ধানের শীষ প্রতীক, ব্যানার, ফেস্টুন ও দলীয় টি-শার্ট নিয়ে অংশ নেন। বিকাল তিনটার আগেই জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ জনসভাস্থলে পৌঁছালে গগনবিদারী স্লোগানে তাকে বরণ করে নেন উপস্থিত জনতা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ধানের শীষ বিজয়ী হলে সাতক্ষীরা-২ আসনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা—আব্দুর রউফ

প্রকাশের সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬