ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে—শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

ধর্মীয়  সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে সাতক্ষীরা সদরের বদ্দীপুর দাসপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। রবিবার (১ ফেব্রুয়ারি ’২৬) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। মানুষের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

যজ্ঞানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা।

এ সময় আরও উপস্থিত ছিলেন যজ্ঞ কমিটির উপদেষ্টাবৃন্দ মোহন্ত কুমার দাস, শ্রী রাখাল কুমার দাস, শ্রী রবিন কুমার মণ্ডল, যজ্ঞ কমিটির সভাপতি শ্রী অনু দাস, সাধারণ সম্পাদক শ্রী তপন দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও সমাজে শান্তি-সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতেই এ মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে—শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

প্রকাশের সময় : ১১:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬