বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী শক্তি। তারা এদেশের উন্নয়ন চায়না। স্বাধীনতার যুদ্ধের সময় তারা অসংখ্য মা বোনের সম্ভ্রম হরন করেছে। স্বাধীনতার পর থেকে জামাত ইসলাম সর্বোচ্চ ১৮ টি সিট পেয়েছে। তারা কখনো সরকার গঠন করতে পারবেনা। বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেনা। জামাত ইসলাম বিএনপির সাথে বেইমানি করেছে। আপনারা বিভ্রান্ত হবেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে ২৮০ টি সিট নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে কুল্যা ইউনিয়ন বিএনপির আয়োজনে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে বাহাদুরপুর ব্রিজ ও কচুয়া ফুটবল মাঠ তৈরি করব। কচুয়ায় একটি কলেজ নির্মাণ করব। বিগত ১৭ বছর ধরে আশাশুনি উপজেলায় কোন উন্নয়ন হয়নি, তার মধ্যে কুল্যা ইউনিয়নের রাস্তাঘাট ও কালভার্টের জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে , এগুলোর উন্নয়ন করব।
সমাবেশে কুল্যা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুরুল হুদার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মো: খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান লাল্টু প্রমূখ।
জনসভার শেষে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিশেষ প্রতিনিধি : 









