বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত জাহানাবাজ মাদ্রাসা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত আন্তঃ উপশাখা শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (২৩ আগস্ট) ধুলিহর আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় জাহানাবাজ উপশাখা ও ধুলিহর উপশাখা। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জাহানাবাজ উপশাখা জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। তিনি বলেন,”শিক্ষার পাশাপাশি খেলাধুলা একজন ছাত্রের নৈতিকতা, শৃঙ্খলা, সহযোগিতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার কোনো বিকল্প নেই।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আনারুল ইসলাম। খেলাটির সভাপতিত্ব করেন জাহানাবাজ মাদ্রাসা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আল আমীন।
সর্ব শেষ:
জাহানাবাজ মাদ্রাসা ছাত্রশিবিরের আন্তঃ উপশাখা শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
-
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : - প্রকাশের সময় : ০৯:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- ২১৮ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত















