জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে অপরদিকে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে জামালপুর জেলা রিটার্নিং অফিসার।
জামালপুর-১ আসনে মোট ৪ জন এমপি প্রার্থী ছিলেন। এর মধ্যে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন অপরদিকে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী একেম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ইউসুফ আলী।
৩ জানুয়ারি (শনিবার) যাছাই বাছাই পর্বে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের মনোনয়ন ত্রুটি, গড়মিল না থাকায় বৈধ এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম ফজুলল হক এর মনোনয়নপত্র ত্রুটি থাকায় বাতিল ঘোষনা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ইউসুফ আলী।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 















