জামালপুর-১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) দুপুরে উপজেলা সহকারী রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন এর নেতৃত্বে ও জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল এর উপস্থিতিতে জামায়াতের একটি প্রতিনিধি দল তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, আমার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে তার জন্য বকশীগঞ্জ বাসীকে শুভেচ্ছা। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যে আমরা দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ভোটারের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি, প্রতিটি ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন সফর করেছি এবং নির্বাচনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি আমার পক্ষ থেকে বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে তা পূরণ করে আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত নির্দিষ্ট তারিখের মধ্যেই পেশ করব এবং নির্বাচন কমিশন ঘোষিত বিধি মোতাবেক আইন অনুযায়ী যেভাবে প্রচার শুরু হয় সে প্রচারণা তে আমরা অংশ নেব। এ সময় তিনি দেশ থেকে ঘুষ দুর্নীতি অন্যায় দূর করার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।
মোয়াজ্জেম হোসেন হিলারী, নিজস্ব প্রতিনিধি 















