ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

  • নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।। জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মাদক সেবনের দুইটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবনের ভিডিও গুলো ছড়িয়ে পড়ে।

তানজিল টুটুল নামে ওই নেতা বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মধ্য পলাশতলা গ্রামের ফজলুল হকের সন্তান।

১৮ সেকেন্ড ও ৪ সেকেন্ডের দুইটি ভিডিওতে দেখা যায়- একটি ঘরে বিছানার উপর লুঙ্গি ও গেঞ্জি পড়ে ইয়াবা সেবন করছেন টুটুল।

ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো বকশীগঞ্জ জুড়ে চলছে সমালোচনার। অনেকেই তাকে তার দলীয় পদ পদবী থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

ইয়াবা সেবন ও ভিডিও’র বিষয়ে তানজিল টুটুল মোবাইল ফোনে বলেন- ‘আমি বিগত সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমি বিএনপির দুঃসময়ে সামনের কাতারে ছিলাম। মামলার আসামী ছিলাম, জেল খেটেছি। আমি দুইটা ভিডিও দেখেছি। ভিডিও গুলো এক সাইড থেকে নেয়া। এই ভিডিওগুলো আমার না। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। আমি কোনো নেশার সাথে জড়িত ছিলাম না।

বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন বলেন-‘ ভিডিও গুলো দেখার সাথে সাথে আমরা টুটুলকে জিজ্ঞেস করেছিলাম। প্রথমে অস্বীকার করলেও পরে জানা যায় যে ভিডিওগুলো ১০ বছর আগের। কয়েক দিন পরে আমাদের বকশীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। কাউন্সিল শেষ হলেই আমরা প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা গ্রহন করবো।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

সিদ্ধিরগঞ্জে মৃত ছোট ভাইয়ের বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০৫:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫