ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে পুলিশের অভিযানে অপহৃত নারী উদ্ধার।

জামালপুরে পুলিশের অভিযানে অপহৃত নারী মোছাঃ বন্যা খাতুন (২৬) কে নান্দিনা থেকে উদ্ধার করা হয়েছে।
৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সদর উপজেলার মানিকেরচর মোল্লাবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব।
জানা যায়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের নারীকর্মী মোছাঃ বন্যা খাতুনকে হাসপাতাল রোড থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং তা ভাইরাল হয়।
এ ঘটনায় নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত ছাদ্দাম হোসেন এর ছেলে মোঃ চাঁন মিয়া বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরেই সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে এস আই মোঃ মুস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আল নোমান, পুলিশ সদস্য মোঃ কবির হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানী, আবুল হোসেন এবং বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মানিকেরচর মোল্লাবাড়ি এলাকা হতে অপহত বন্যাকে জীবিত উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং তার টিম যে দক্ষতা ও দ্রুততায় ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জামালপুর জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

জামালপুরে পুলিশের অভিযানে অপহৃত নারী উদ্ধার।

প্রকাশের সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫