ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, দেওয়ানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মোঃ আরজু আকন্দসহ ৮জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় জামালপুর সুশীল সমাজের আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ঘন্টাকালব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজ, স্থানীয় এলাকাবাসী নারীপুরুষসহ প্রায় ৩ শতাধিক নানা পেশাজীবি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন । এ সময় বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল, দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ, বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও মাসিক শুভ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সায়েম মোঃ সা’আদাতুল করিম, দলিল লেখক আরিফুজ্জামান আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে হামলার ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির উদ্দেশ্যে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, অটো রিক্সা দুর্ঘটনায় আহত হন নওশাদ নামের এক ব্যক্তি স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় আহত নওশাদকে প্ররোচিত করে জাহিদুল হক সেলিমের প্রত্যক্ষ মদদে ৮সাংবাদিক ও দলিল লেখক এর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে মানববন্ধন থেকে এমন অভিযোগ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে মিথ্যা মামলাটি বাতিল করে প্রকৃত দোষী আওয়ামী লীগের দোসর সন্ত্রাসের গডফাদার জাহিদুল হক সেলিম ও তার পোষ্য ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ও দেওয়া হবে এমন হুঁশিয়ারিও দেওয়া হয়।

এদিকে মুঠোফোনে আলহাজ্ব মোঃ আরজু আকন্দ জানান, আমি এ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় বিস্মিত ও হতবাক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে তিনি মামলাটি দ্রুত বাতিলের দাবী জানান।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

বকশীগঞ্জে বিএনপি নেতা সাবেক মেয়রের বহিস্কারাদেশ প্রত্যাহার

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

প্রকাশের সময় : ০৮:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫