জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ছাত্রসমাজের সাবেক সদস্য ও তরুণ সমাজকর্মী গোলাম মহিউদ্দিন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর মতো একজন শিক্ষিত, দক্ষ ও তরুণ-মনস্ক রাজনীতিককে জাতীয় পার্টির মহাসচিব পদে দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে জাতীয় পার্টি আরও সংগঠিত, আধুনিক ও তরুণ প্রজন্মমুখী হয়ে উঠবে।
গোলাম মহিউদ্দিন আরও বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যেমন দেশের উন্নয়ন ও ছাত্রসমাজকে গুরুত্ব দিয়েছিলেন, তেমনি বর্তমান নেতৃত্বও ছাত্র ও যুবকদের সম্পৃক্ত করে দলকে শক্তিশালী করে তুলছে। ব্যারিস্টার পাটোয়ারীর অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা জাতীয় পার্টিকে আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে বলে আমি আশাবাদী।
মতলব উত্তর উপজেলা ছাত্রসমাজের সক্রিয় সাবেক এই সদস্য জাতীয় পার্টির সুদিন ফিরিয়ে আনতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইসমাইল খান টিটু 










