ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির নতুন মহাসচিবকে শুভেচ্ছা জানালেন প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হেসেন মিয়া

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ১০:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

Oplus_131072

জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব এমরান হেসেন মিয়া।
এক বিবৃতিতে তিনি বলেন, “ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে দায়িত্ব দেওয়া একটি সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত। তার মেধা, অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা পার্টিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে তুলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতীয় পার্টির গৌরবোজ্জ্বল অতীত এবং আধুনিক ভবিষ্যতের মাঝে তিনি হবেন সেতুবন্ধন।”

তিনি বলেন,“ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন পরিচ্ছন্ন ও ভবিষ্যতমুখী রাজনীতিক। এরশাদের দেখানো পথ ধরে তিনি জাতীয় পার্টিকে গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত করবেন, ইনশাআল্লাহ।”

এমরান হেসেন মিয়া আরও বলেন, “জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের প্রকৃত উন্নয়নদর্শনের রূপকার। তার হাত ধরেই মতলববাসী পেয়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, যার অন্তর্ভুক্ত ৬৪ কিলোমিটার দীর্ঘ বেরিবাঁধ আজও আমাদের কৃষি ও অর্থনীতির প্রধান অবলম্বন। মতলবের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সড়ক, বিদ্যুৎ ও কৃষিতে এরশাদের অবদান চিরস্মরণীয়।”
জাতীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা আলহাজ্ব এমরান হেসেন মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর মিয়া বাড়ির কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষের পাশে রয়েছেন এবং চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশা করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

জাতীয় পার্টির নতুন মহাসচিবকে শুভেচ্ছা জানালেন প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হেসেন মিয়া

প্রকাশের সময় : ১০:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫