ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছেংগারচর পৌরসভায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য আংশিক কমিটি ঘোষণা

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির এলডিপি যুগ্ম মহাসচিব মোঃ বিল্লাল হোসেন মিয়াজী স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ আলামিন গাজীকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ সাহাদাত হোসেনকে।
এছাড়া সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পারভেজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাব্বানী ও জিয়া উদ্দিন, দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ জিহাদ দেওয়ান, প্রচার সম্পাদক হয়েছেন মোঃ নাছির উদ্দিন শান্ত।
সদস্য হিসেবে রাখা হয়েছে মোঃ জহিরুল ইসলাম, জোবায়ের হোসেন ও মোঃ সালাউদ্দিনসহ আরও অনেকে।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা এলডিপি সভাপতি মোঃ আলাউদ্দিন প্রধান, পৌরসভা এলডিপি সভাপতি নুর হোসেন প্রধান, পৌরসভা এলডিপি সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন বেপারী, পৌরসভা এলডিপি সাংগঠনিক সম্পাদক শাহআলম ঢালী এবং পৌর গণতান্ত্রিক যুব দলের সভাপতি সুমন সরদার।
বক্তব্যে কেন্দ্রীয় এলডিপি যুগ্ম মহাসচিব মোঃ বিল্লাল হোসেন মিয়াজী বলেন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল হলো এলডিপির প্রাণশক্তি। এই আংশিক কমিটি ছেংগারচরে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের সুরক্ষা। নতুন নেতৃত্বের মাধ্যমে ছেংগারচর পৌরসভায় সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূলের কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, এই কমিটির মাধ্যমে আমরা তরুণদের সম্পৃক্ত করতে চাই, কারণ তরুণরাই দেশের আগামী দিনের নেতৃত্ব। ছেংগারচর পৌরসভায় এলডিপি ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ছেংগারচর পৌরসভায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য আংশিক কমিটি ঘোষণা

প্রকাশের সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫