২৮ জুন ২০২৫ইং, শনিবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিলে গণসংযোগ করে এবং লিফলেট বিতরণ করে। বাদ আছর চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদ থেকে গণসংযোগ শুরু হয়ে চাষাঢ়া শহীদ মিনার, বালুর মাঠ, নুর মসজিদ, জাকির সুপার মার্কেট, সমবায় মার্কেট ও খাজা সুপার মার্কেট এলাকায় গিয়ে গণসংযোগ শেষ হয়।
এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, হানিফ কবির বাবুল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি আনাস আহমদ, প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 









