ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি মামলায় বকশীগঞ্জের আলোচিত ব্যক্তি আক্তার হোসেন কারাগারে।

চাঁদাবাজির মামলায় বকশীগঞ্জের এক সময়ের আলোচিত ব্যক্তি আক্তার হোসেনকে কারাগারে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। জানা যায়, ২০২৪ সালে বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তার ছোট ভাই রিপনকে ঢাল হিসেবে ব্যবহার করে চাঁদাবাজির অভিনব ব্যবসার প্রসার করেন আর তখন থেকেই আলোচনায় আসেন আক্তার।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) জামালপুর বিজ্ঞ সিআর আমলী আদালত, বকশীগঞ্জ-এ দায়েরকৃত মামলার শুনানি শেষে বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

এজাহারসূত্রে জানা গেছে, পৌরসভার সীমারপাড় এলাকার মৃত রেজাউল করিমের ছেলে আক্তার হোসেন বকশীগঞ্জের গোয়ালগাঁও পূর্বপাড়া এলাকার বাসিন্দা মৃত গোলাম হোসেনের ছেলে গোলাম মোহাম্মদ মনু মিয়াসহ বকশীগঞ্জের স্থানীয় ব্যক্তিদের হত্যা ও মাদক মামলায় ফাঁসানোর ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করেন তার এ ধরনের কার্যকলাপের জন্য বাধ্য হয়ে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬ ধারায় মামলাটি দায়ের করেছেন।

বাদী গোলাম মোহাম্মদ মনু অভিযোগ করেন, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আক্তার হোসেনের ভাই রিপন নিহত হন। এরপর থেকেই আক্তার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়াতে থাকেন। ভাইয়ের হত্যার মামলায় আসামি করার ভয় দেখিয়ে আক্তার বাদীর কাছ থেকে দফায় দফায় প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। গত ১৬ নভেম্বর আক্তার বাদীর বাড়িতে ঢুকে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তিনি প্রাণনাশের হুমকি দেন। দুই দিনের মধ্যে টাকা না দিলে ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া এবং মাদক মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর ভয় দেখান তিনি।
শুনানি শেষে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে আক্তারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

চাঁদাবাজি মামলায় বকশীগঞ্জের আলোচিত ব্যক্তি আক্তার হোসেন কারাগারে।

প্রকাশের সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬