ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল। নির্বাচন, এলাকা, রাজনীতি ও ভিশন নিয়ে সকাল প্রতিদিন -এর সঙ্গে কথা বলেন তিনি।
🟩 সকাল প্রতিদিন : প্রার্থী হওয়ার পেছনে আপনার মূল উদ্দেশ্য কী?
🟨 মুফতি মানসুর আহমদ সাকী:
আমার প্রার্থিতা কোনো ব্যক্তিগত অভিলাষ নয়। এটি একটি আমানত। আল্লাহর সন্তুষ্টি, জনগণের কল্যাণ ও মতলববাসীর স্বপ্ন পূরণে নিজেকে নিবেদিত করার সংকল্প থেকেই এই পথে এসেছি। আমি চাই, মতলব উত্তর ও দক্ষিণে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে।
🟩 সকাল প্রতিদিন : আপনি ইসলামী আন্দোলনের রাজনীতি কেমনভাবে দেখেন?
🟨 মুফতি মানসুর আহমদ সাকী:
আমরা গোপন এজেন্ডাবিহীন একটি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য। আমরা চাই — এমন একটি রাষ্ট্র যেখানে ন্যায়বিচার, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও মানবিক মর্যাদা থাকবে সবার জন্য নিশ্চিত।
🟩 সকাল প্রতিদিন : নির্বাচিত হলে আপনি এলাকাবাসীর জন্য কী করবেন?
🟨 মুফতি মানসুর আহমদ সাকী:
আমার লক্ষ্য খুব স্পষ্ট—একটি “স্মার্ট, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক মতলব” গঠন। নাগরিক অধিকার প্রতিষ্ঠা, কৃষি উন্নয়ন, চিকিৎসা সুবিধা, শিক্ষার মানোন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন—সবই অগ্রাধিকার পাবে। আমি একজন জনসেবক হিসেবে প্রতিটি বাড়ির দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।
🟩 সকাল প্রতিদিন : আপনার ব্যক্তি ও পেশাগত জীবন সম্পর্কে সংক্ষেপে বলবেন?
🟨 মুফতি মানসুর আহমদ সাকী:
আমি একজন শিক্ষক, গবেষক ও সমাজসেবক। দাওরায়ে হাদিস, আরবি সাহিত্য, মাস্টার্স ও ইফতা ডিগ্রি অর্জন করেছি। ঢাকায় ও মতলবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছি। পাশাপাশি সামাজিক সংগঠনের মাধ্যমে শীতার্ত, বন্যার্ত, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
🟩 সকাল প্রতিদিন : তরুণদের জন্য আপনার বার্তা কী?
🟨 মুফতি মানসুর আহমদ সাকী:
তরুণরাই জাতির আশা। আমি তাদের বলবো—স্বপ্ন দেখুন, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে পথ চলুন। আপনারা চাইলে দেশ বদলাতে পারেন। আমি তাদের পাশে থাকতে চাই—নেতা নয়, ভাই হয়ে।
🟩 সকাল প্রতিদিন: ভোটারদের প্রতি আপনার বার্তা?
🟨 মুফতি মানসুর আহমদ সাকী:
আমি জনগণের দোয়া ও সমর্থন প্রার্থী। আমি কথা দিচ্ছি—ভোট দিলে বিনিময়ে আপনারা পেয়ে যাবেন একজন খাদেম, একজন সেবক।
হাতপাখা প্রতীকে ভোট দিন — ইসলামী নেতৃত্বকে বিজয়ী করুন। আল্লাহ আমাদের সহায় হোন।
প্রচারে:
সচেতন নাগরিক সমাজ, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ)
প্রার্থী: মুফতি মানসুর আহমদ সাকী
দল: ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)
প্রতীক: হাতপাখা।
সকাল প্রতিদিন সংবাদ ডেস্ক: 









