ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘরমুখো মানুষ যানজট এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট

ঈদের ছুটিতে পরিবার ও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখো মানুষ গ্রামের বাড়িতে যেতে শুরু করেছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও কোন যানজট নেই। মহাসড়ক যানজট মুক্ত রাখতে র‌্যাব-১১, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে। রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জসহ আশে-পাশের জেলা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৩৩ টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরবে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ। এ মহাসড়কে যানজট, দুর্ঘটনা, ছিনতাই ও ডাকাতি মুক্ত নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এদিকে, র‌্যাব-১১ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে।
র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, মহাসড়কে কোন যানজট নেই। গাড়ির চাপ একটু বাড়তি। ঘরমুখো মানুষের যাত্রা ও যানজট মুক্ত এবং নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদুল আযহার দিন এবং ঈদ পরবর্তী সময়েও এ কার্যক্রম চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি থাকবে। শহর কেন্দ্রিক গুরুত্বপূর্ণ জায়গা গুলোতেও গোয়েন্দা নজরদারি ও পেট্রোল ডিউটি চলমান থাকবে।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

ঘরমুখো মানুষ যানজট এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট

প্রকাশের সময় : ০৪:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫