ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা দুর্বৃত্তদের  হামলায় অটো চালক ছুরিকাঘাতে নিহত

গাইবান্ধা জেলা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে গত বৃহস্পতিবার প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের পিতা মৃত হামিদ মিয়ার ছেলে এবং ভ্রাম্যমান পত্রিকা বিক্রেতা।
জানা গেছে, আনিস মিয়া ঠান্ডা প্রায় ২০ বছর ধরে গাইবান্ধা শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রি করতেন। পত্রিকা বিক্রি করার পর তিনি প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত অবসর সময়ে অটোবাইক চালাতেন।
জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় কয়েকজন অপরিচিত দুর্বৃত্ত যাত্রী সেজে স্টেডিয়ামের কাছে যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে পড়ে। সেখানে যাওয়ার পর ওই দুর্বৃত্তরা আনিসের কাছে ধস্তাধস্তি করে অটোবাইকের চাবি চায়। তিনি চাবি দিতে অপারগতা জানালে দুর্বৃত্তরা এক পর্যায়ে ছুরি বের করে আনিসের পেটে এলোপাথারিভাবে আঘাত করার পর পেটের নাড়িভুড়ি বের করে অটোবাইক নিয়ে ছিটকে পড়ে। এসময় আনিস অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভোরবেলা ওই সড়কে চলাচলকারী এক পথচারী আনিসকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় পরে তাকে চিনতে পেরে তার বাড়িতে খবর দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে আনিস মারা যান।
এ বিষয়ে গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারী আব্দুর রহমান জানান, আনিস দীর্ঘদিন ধরে গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রি করে আসছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল হক তালুকদার জানান, স্টেডিয়াম এলাকায় এক যুবক দুর্বৃত্তের আঘাতে নিহত হওয়ার খবর পেয়েছি। এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সত্যতা যাছাই করে অপরাধীদের ধরার জন্য বিশেষ নজর রেখে ইতিমধ্যে পুলিশের টিম কাজ করছে বলে জানা গেছে।
এই হত্যাকান্ডের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে এখনো মামলা না করলেও মামলা করার প্রস্তুতি চলছে।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা দুর্বৃত্তদের  হামলায় অটো চালক ছুরিকাঘাতে নিহত

প্রকাশের সময় : ১১:০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫