গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। তাই জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। সোমবার ( ৫ জানুয়ারির) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন। একই সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, ধানের শীষ বাংলাদেশের মানুষের কল্যাণ ও আস্থার প্রতীক।মতবিনিময়কালে এমপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সর্ব শেষ:
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ -মিল্লাত
-
মোহাম্মদ আসাদ - প্রকাশের সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- ১৮৬ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত
















