ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মতলব দক্ষিণে শোকের মাতম

গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ১২:৪৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের মাহমুদুল হাসান (৩১) ও কাশিমপুর গ্রামের মেহেদী (৩০)। তারা মামাতো ও ফুফাতো ভাই।

বাসের চাপায় নিহত মাহমুদুল হাসান ও মেহেদী

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি তিশা পরিবহন বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সামনে থাকা অন্য একটি বাসের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহমুদুল হাসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

মতলব দক্ষিণে শোকের মাতম

গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

প্রকাশের সময় : ১২:৪৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫