সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদরের বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী) প্রেসক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা জাতি চিরদিন মনে রাখবে।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা এবং দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : 














