ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাটে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজারে কসাইয়ের বিরুদ্ধে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫)  স্থানীয় সূত্রে জানা যায়,ফরকেরহাট বাজারের গোশত বিক্রেতা আলম কসাই ও মুকুল কসাই একটি মরা গরু জবাই করে বাজারে বিক্রি করতে থাকেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা উমরমজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিলকে অবহিত করেন। তিনি তাৎক্ষণিকভাবে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হককে বিষয়টি জানান। এরপর উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা স্যানিটারি পরিদর্শক আব্দুল লতিফ ঘটনাস্থলে যান। উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত কসাই আলম মিয়া মাংস ফেলে রেখে পালিয়ে যান। পরে স্যানিটারি পরিদর্শকের উপস্থিতিতে জবাইকৃত গরুটি মাটিচাপা দেওয়া হয়। স্যানিটারি পরিদর্শক আব্দুল লতিফ বলেন— জবাই কৃত গরুর গোশত ল্যাবে টেষ্ট করার জন্য সংগ্রহ করা হয়েছে। পরিক্ষা সম্পন্ন হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।  এ ঘটনায় স্থানীয় জনতা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে অভিযুক্ত কসাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উমরমজিদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইউপি চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন,কসাই যে কাজ করেছে তা ক্ষমার অযোগ্য। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন সাধারণ জনগনের মারফতে বিষয়টি আমি অবগত হয়েছি, পরে তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করি। তারা দ্রুত গতিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলেন,এখন শুধু অপেক্ষার পালা উপজেলা প্রশাসন কর্তৃক স্যাম্পল পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর ঘটনার প্রকৃত সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাটে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫