ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাদা-পানিতে নেমে দায়িত্ব পালন: মতলব উত্তরে আলোচিত ‘জনগণের ম্যাজিস্ট্রেট’ হিল্লোল চাকমা

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ১০:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সম্প্রতি আলোচনায় এসেছেন তার এক ব্যতিক্রমী ও সাহসী ভূমিকার জন্য। বৃষ্টিভেজা দিনে বিলের হাঁটুসমান কাদা-পানি মাড়িয়ে অভিযান পরিচালনার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার আমুয়াকান্দা ও ঠাকুরচর এলাকায় অবৈধ মৎস্যজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেন তিনি। মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ অভিযানে ঘটনাস্থলে কোনো সড়ক না থাকায় তিনি জুতা হাতে নিয়ে নিজেই নেমে পড়েন কাদায়। ভেজা প্যান্ট, হাতে ছাতা ও ওয়ালেট নিয়েও দায়িত্ব পালনে এতটুকু পিছপা হননি। সেদিন ভেসাল জাল ১টি ও চায়না দুয়ারী জাল ৫টি জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
হিল্লোল চাকমার দায়িত্বশীলতা এখানেই সীমাবদ্ধ নয়। তিনি মতলব উত্তরে যোগদানের পর থেকেই নিজের কর্মস্থলকে একটি সুশৃঙ্খল, অপরাধমুক্ত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
চলতি মাসের ১১ তারিখে ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করেন তিনি।
এছাড়াও, মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে বহুবার অভিযান পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড জব্দ করে আইনের আওতায় আনেন।
অভয়াশ্রম চলাকালীন সময়েও মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে অসংখ্য অবৈধ জাল ও মাছ জব্দ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়া তিনি নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় তরুণ সমাজকে উৎসাহিত করে চলেছেন।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কখনও কখনও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি বিশ্বাস করি, প্রশাসনের আসল শক্তি মাঠ পর্যায়ের জনতার পাশে দাঁড়ানো। যত কঠিনই হোক, কাজের জায়গা থেকে পিছু হটিনি, ভবিষ্যতেও হবো না।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করছেন, একজন উপজেলা কর্মকর্তার এমন কর্মনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সাহসিকতা এলাকার উন্নয়ন ও শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

কাদা-পানিতে নেমে দায়িত্ব পালন: মতলব উত্তরে আলোচিত ‘জনগণের ম্যাজিস্ট্রেট’ হিল্লোল চাকমা

প্রকাশের সময় : ১০:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫