ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে  বিক্ষোভ মিছিল।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও গণ শপথ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা।

১৩ ডিসেম্বর (শনিবার) দুপুর ১.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে জুলাই ঐক্য ব্যানারে মিছিলটি শুরু হয়।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড বটতলা মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা বকশীগঞ্জ রৌমারী আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। অবস্থান কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ‘আইনগত প্রক্রিয়ায় সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে। ওসির আশ্বাসের পরিপ্রেক্ষিতে জুলাই ঐক্য পরিষদের নেতারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক প্রকৌশলী শাহরিয়ার আহম্মেদ সুমন, সদস্য সচিব আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু, জুলাই যোদ্ধা শহিদুল হক সানি, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি তামিম মোল্লা, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শিশির আহমেদ নিশান ও খন্দকার কাজল, সরকারি কেইউ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লাদেন আকন্দ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াদুল হক, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আদিল ও এনসিপির রিয়াদ প্রমুখ।

বক্তারা বলেন, একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। হামলার সাথে জড়িতসহ আওয়ামী লীগের রাঘব বোয়ালদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। উক্ত সময়ের মধ্যে গ্রেফতার না করা হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি দেন।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নাটোর-৪ আসনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমান।

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে  বিক্ষোভ মিছিল।

প্রকাশের সময় : ০৪:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫