মোহাম্মাদী(সঃ) ওয়েলফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল কোবরা (রাঃ)ভুক্ত ঐতিহ্যবাহী হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ইসলামীয়া কামিল মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গনে ২০২৫ সালে উত্তীর্ন শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাওঃ মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে ও সহকারী মৌলভী খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সম্মানিত সেক্রেটারী আলহাজ্ব আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওঃ ওসমান গনী, বাংলা প্রভাষক শফিকুল ইসলাম,এস এম শওকত আলী প্রমুখ।এছাড়া আরো উপস্থিত ছিলেন সকল শিক্ষক,শিক্ষীকাবৃন্দ উপস্হিত ছিলেন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরষ্কার পুরস্কৃত করা হয়।এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বলা হয় প্রত্যেক মুসলমান নরনারীর ওপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ আপনার আমার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে মাদরাসা শিক্ষার কোন বিকল্প নেই।আগামী ২৬ সালে আপনাদের কোমলমতি শিশুদের মাদটাসায় পাঠান।
রুহুল কুদ্দুস,ধুলিহর প্রতিনিধিঃ 















