ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আশাশুনীর শোভনালী ইউনিয়নে খলিসনি কালী মন্দিরে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের খলিসনি কালী মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

আশাশুনি খলিসনি কালী মন্দিরের সভাপতি রনজিত বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, , আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ,আশাশুনি উপজেলা যুবদল সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন,আশাশুনি উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিয়াকত হোসেন, আশাশুনি উপজেলা জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সভায় বক্তারা সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন, “সব ধর্মের মানুষের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। আশাশুনীর উন্নয়ন ও সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বীসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

আশাশুনীর শোভনালী ইউনিয়নে খলিসনি কালী মন্দিরে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৪:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫