ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আব্দুর রউফকে বিজয়ী করতে বড়বাজারে মাঠে মৎস্য ব্যবসায়ী সমিতি

  •  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা বড়বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে  বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে বিজয়ী করতে বড়বাজারে মাঠে নেমেছেন মৎস্য ব্যবসায়ীরা।
  • শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় সাতক্ষীরা বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সমিতির সভাপতি এ এস এম আব্দুর রব ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মোড়লের নেতৃত্বে বাজারের বিভিন্ন আড়তদার, খুচরা ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।
  • এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী ফিরোজ হাসান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমানসহ স্থানীয় ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
  • প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সাতক্ষীরা-২ আসনের উন্নয়ন ও জনকল্যাণে আলহাজ্ব আব্দুর রউফের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

আব্দুর রউফকে বিজয়ী করতে বড়বাজারে মাঠে মৎস্য ব্যবসায়ী সমিতি

প্রকাশের সময় : ০৩:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬