ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল– যুবক গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে সাবিদ হাসান (২০) নামে এক যুবকের ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশ উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাবিদ ওই এলাকার মনির হোসেন (দরপন মিয়ার) ছেলে।

ভিডিওতে দেখা যায়, সাবিদ হাতে একটি পিস্তল ও গুলিভরা ম্যাগাজিন নিয়ে তাক করছে। ভিডিওর সাথে লেখা ছিল ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পিস্তল এটি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট খানপাড়া এলাকায় নিজ বাড়িতে সাবিদ, তার ঢাকার মিরপুরের খালাতো ভাই রাকিব (২৪) ও রাকিবের বন্ধু আল আমিন (২৪) মিলে পিস্তল নিয়ে ভিডিও ধারণ করে। পরে সাবিদের মোবাইল ফোন থেকেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তারের পর সাবিদ জানায়, ভিডিও করার পর পিস্তলটি রাকিব ও আল আমিন নিয়ে গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ভিডিওতে যাকে দেখা গেছে তাকে আটক করা হয়েছে, তবে অস্ত্র উদ্ধার হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং কীভাবে তার হাতে গেল।

তিনি আরও জানান, সাবিদকে জিজ্ঞাসাবাদ চলছে। সে কোনো রাজনৈতিক বা সংগঠনের সঙ্গে জড়িত কি না তাও তদন্ত করা হচ্ছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল– যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫