ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে অনুমোদন পেল সাতক্ষীরা সরকারি কলেজের স্বপ্নের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :
সাতক্ষীরা সরকারি কলেজে এক বছরের পরিকল্পনা ও প্রচেষ্টার পর অবশেষে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুমোদিত হল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন রবিবার (২ নভেম্বর ) এই প্রস্তাবনা অনুমোদন প্রদান করেন।

এই টুর্নামেন্টে কলেজের সকল ১৬টি বিভাগ অংশগ্রহণ করবে। আয়োজক কমিটি জানিয়েছে, এটি শিক্ষার্থীদের মধ্যে দলীয় চেতনা, নেতৃত্ব, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসম্মত প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।
শুরুতে বিভিন্ন সমালোচনা ও বাধার মুখোমুখি হলেও শিক্ষার্থীরা হাল ছাড়েননি। তারা জানিয়েছেন, এসব প্রতিবন্ধকতা তাদের আরও দৃঢ়, জেদী ও অনুপ্রাণিত করেছে। একজন আয়োজক শিক্ষার্থী বলেন,
“আমি এত সহজে হার মানিনি। এক বছরের অক্লান্ত প্রচেষ্টার পর আজ আমাদের স্বপ্নের টুর্নামেন্ট বাস্তবে রূপ নিয়েছে।”

শিক্ষার্থীদের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করছিল তারা হলেন — মোঃ মোস্তাফিজুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান), ফাহমিদ আলম (প্রাণিবিদ্যা), বখতিয়ার হোসেন (গণিত), মুসাউইর রহমান (ইতিহাস), মোঃ নুরুজ্জামান (গণিত), রাকিব হাসান (গণিত) ও সাকিব খান (ব্যবস্থাপনা)।

এখন চলছে পূর্ণ উদ্দীপনায় প্রস্তুতির কাজ। পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ—
সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মাঠে গর্জে ওঠা সেই প্রথম বাঁশির মুহূর্তের জন্য!

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

অবশেষে অনুমোদন পেল সাতক্ষীরা সরকারি কলেজের স্বপ্নের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের সময় : ১১:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫